সেরার সিংহাসনে 'গেম অব থ্রোনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামি আসরের রেড কার্পেটে গেম অব থ্রোনস–এর শিল্পী ও কুশলীরা
অ্যামি আসরের রেড কার্পেটে গেম অব থ্রোনস–এর শিল্পী ও কুশলীরা

গেম অব থ্রোনস টিভি সিরিজের চরিত্র জন স্নোর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাতম দেখেই অনুমান করা যাচ্ছিল, সিরিজটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের টিভি দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ডে পাওয়া গেল সেই জনপ্রিয়তারই প্রতিফলন। ২০ সেপ্টেম্বর ছিল অ্যামির ৬৭তম আয়োজন। এবার ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে জিওটি (গেম অব থ্রোনস) আগেই রেকর্ড ভেঙেছে। সেরা ধারাবাহিক, সেরা সহ-অভিনয়শিল্পী, সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালক—পুরো এক হালি পুরস্কার গেছে জিওটির ঝুলিতে।
রেড কার্পেটেও ছিল গেম অব থ্রোনস–এর কলাকুশলীদের উজ্জ্বল উপস্থিতি। পর্দায় রাজকীয় সাজ-পোশাকে একে অন্যকে পরাস্ত করতে ব্যস্ত থাকেন। পর্দার বাইরে তাঁদের সু৵ট-গাউন পরে একে অপরের ওপর হেসে গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে তাই বেশ লাগে! বিবিসি।