সেলফি নিয়ে সেলফিহোলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেলফিহোলিক’ অনুষ্ঠানের একটি দৃশ্য
‘সেলফিহোলিক’ অনুষ্ঠানের একটি দৃশ্য

সেলফি নিয়ে দেদার আলোচনা হচ্ছে। তোলা হচ্ছে তারও বেশি। সেসবের প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই মেলে। এবার মনে হয় সেলফিকে আরও একটা পূর্ণতা দেওয়ার কাজ শেষ হলো। রীতিমতো সেলফিকে কেন্দ্র করে নির্মিত হলো একটি অনুষ্ঠান। নাম ‘সেলফিহোলিক’। তারকাদের সেলফি তোলা আর সে–সংক্রান্ত নানা ধরনের মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে এটি।
দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম বলেন, ‘৩৫ মিনিটের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় ১৫ জন তারকা। তাঁরা সবাই সেলফি তুলেছেন এবং সেলফি নিয়েই গল্প করেছেন।’ মজার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন ও আসিফ। ঈদের পর ষষ্ঠ দিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে এটি।