সেলফি নিয়ে 'সেলফি হোলিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলফি সম্পর্কিত মজাদার নানা বিষয় ও তথ্যপূর্ণ উপাদান নিয়ে নির্মিত হয়েছে ‘সেলফি হোলিক’।
সেলফি সম্পর্কিত মজাদার নানা বিষয় ও তথ্যপূর্ণ উপাদান নিয়ে নির্মিত হয়েছে ‘সেলফি হোলিক’।

সেলফি নিয়ে পুরো বিশ্বেই তোলপাড় চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ও বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিই যেন সেলফি জ্বরে আক্রান্ত। মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে নিজের ছবি নিজে তুলে সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করাটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। এবার সেলফি সম্পর্কিত মজাদার নানা বিষয় ও তথ্যপূর্ণ উপাদান নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ অনুষ্ঠান ‘সেলফি হোলিক’। দেশের জনপ্রিয় তারকারা অংশ নেবেন এই অনুষ্ঠানে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি প্রচার করবে দেশ টিভি।
দেশ টিভি সূত্রে জানা গেছে, ‘সেলফি হোলিক’ অনুষ্ঠানের নানা বিষয়ের মধ্যে থাকছে সুন্দর সেলফি তোলার কায়দা, সেলফি এডিট সফটওয়্যার, তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেলফি, হলিউড-বলিউডে সেরা নির্বাচিত হওয়া তারকাদের সেলফি নিয়ে আলাপচারিতা, রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনের আলোচিত সেলফি, বাণিজ্যে সেলফি, মোবাইল ফোনের ক্যামেরা ও সেলফি স্ট্যান্ড, সেলফি মনস্তত্ত্ব, স্টুডিও সেলফির রকমফের, ঝুঁকিপূর্ণ সেলফি, সেলফি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনা-দুর্ঘটনা ইত্যাদি।
‘সেলফি হোলিক’ অনুষ্ঠানটির প্রযোজক ফরিদা লিমা। উপস্থাপনা করবেন আসিফ ও সোনিয়া।