সেলিব্রেটিং লাইফে অংশ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হয়েছে ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এতে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র, আলোকচিত্র ও গান আহ্বান করা হয়েছে। ২০০৮ সালে শুরু হয় ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’। ২০১৫ সালে প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘দ্য হেরিটেজ অব বাংলাদেশ’। জানানো হয়, চলচ্চিত্র, আলোকচিত্র ও গান গ্রহণ করা হবে ৩১ জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতারই অংশ হিসেবে থাকছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এতে অংশ নিতে চাইলেও আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। যৌথভাবে এবারও এই প্রতিযোগিতার আয়োজন করছে ডেইলি স্টার পত্রিকার স্টার শোবিজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।