সেলিম আল দীনের কবিতা থেকে নেওয়া...

হুনমায়ূন আহমেদের বেশির ভাগ নাটক ও সিনেমায় অভিনয় করেছেন ফারুক আহমেদ। অভিনয়ের পাশাপাশি লেখেন নাটকও। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচটি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে। এবার সেই নাটকের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। ফারুক আহমেদ লিখছেন একটি ধারাবাহিক নাটক। নাম দিয়েছেন মেঘেদের সংসার। নাট্যকার সেলিম আল দীনের একটি কবিতার নাম থেকে নেওয়া হয়েছে ধারাবাহিকটির নাম। এর কারণ জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘অনেক দিন সেলিম আল দীন স্যারের সঙ্গে থেকেছি। উনি নাটক লেখার আগে কবিতাও লিখেছেন। এটা অনেকেই সেভাবে জানে না। তাঁর মেঘেদের সংসার কবিতাটি আমার খুব পছন্দের। এ কারণেই সেখান থেকে নামটি নেওয়া।’
নতুন এই ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামী মাসের মাঝামাঝি সময়ে। প্রাথমিকভাবে নির্মিত হবে ২৬ পর্ব। নাটকটি পরিচালনা করবেন মোশাররফ হোসেন। প্রচারিত হবে এটিএন বাংলায়। এখন চলছে অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ।
এসব প্রসঙ্গে বলার সময় আরও একটি খবর দিলেন ফারুক আহমেদ। সম্প্রতি হুবমায়ূন আহমেদের ‘আয়না’ গল্পের নাট্যরূপ দিলেন তিনি।