সৌরভের গল্পে ছয় তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক বছর ধরেই ঈদের উৎসবে নির্মিত হচ্ছে লাক্স ভালোবাসার সৌরভের গল্প শিরোনামের নাটক। এবারও ব্যতিক্রম নয়। ঈদ উপলক্ষে এরই মধ্যে শুরু হয়েছে নাটকগুলোর শুটিং। এবারও দর্শকেরা দেখবেন লাক্স ভালোবাসার সৌরভের গল্প শিরোনামের ছয়টি নাটক। নাটকগুলো নির্মাণ করবেন দেশের ছয়জন নির্মাতা। তাঁরা হলেন শিহাব শাহিন, রেদওয়ান রনি, সাফায়াত মনসুর রানা, মাবরুর রশিদ, ইমরাউল রাফাত, তানিয়া আহমেদ ও তৌকীর আহমেদ।
নাটকগুলোতে অভিনয় করছেন অভিনয়শিল্পী পূর্ণিমা, মিথিলা, মেহ্জাবিন, মারিয়া নূর, সাফা কবির ও তিশা। লাক্স ভালোবাসার সৌরভের গল্প প্রচারিত হবে ঈদের সাত দিন রাত ১০টা ১০ মিনিটে আরটিভিতে।