স্তন ক্যানসার নিয়ে তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলাভজনক সংস্থা পিঙ্ক লাইফ স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি তথ্যচিত্র তৈরি করেছে। ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে তিন মিনিটের এই তথ্যচিত্র। সময় টিভি, এটিএন নিউজ ও চ্যানেল নাইনে বিভিন্ন সময় প্রচার করা হচ্ছে এটি। আরও কয়েকটি চ্যানেলে তথ্যচিত্রটি প্রচার করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ক্যানসার ইমেজিং বিশেষজ্ঞ শাহনাজ চৌধুরী তথ্যচিত্রটিতে স্তন ক্যানসারের কারণ ও প্রতিকার সম্পর্কে বলেছেন। এর পরিকল্পনা ও গ্রন্থনাও করেছেন তিনি। শাহনাজ চৌধুরী জানান, বিশ্বে প্রতি আটজন নারীর একজন স্তন ক্যানসারে আক্রান্ত হন। বাংলাদেশে এই রোগের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। পরিচালনা করেছেন মাহফুজুর রহমান।