স্বপ্নদল যাবে লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসা হাতে স্বপ্নদলের সদস্যরা
ভিসা হাতে স্বপ্নদলের সদস্যরা

এবার স্বপ্নদলের ১২ সদস্য নাটক নিয়ে যাবে ইংল্যান্ডের লন্ডনে। দলটির প্রধান জাহিদ রিপন আজ দুপুরে প্রথম আলোকে জানান, ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস আয়োজিত মাসব্যাপী নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’-য় যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে স্বপ্নদল। আগামী ৬ থেকে ৭ নভেম্বর লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে এ নাট্যোৎসবে `ত্রিংশ শতাব্দী-র তিনটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আজ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার বারো সদস্য ভিসা হাতে পেয়েছে।
নাটক মঞ্চায়ন ছাডাও স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপন ‘কুইন মারি ইউনিভার্সিটি অব লন্ডন’-এর থিয়েটার বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের ক্লাস পরিচালনাসহ ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক রেডিও’-এ সাক্ষাৎকার দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
‘ত্রিংশ শতাব্দী’-র মূল রচনা বাদল সরকারের। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।