
ছিলেন শিল্পকলাতেই। কিন্তু সারা দিন স্বামীর নির্বাচন দেখার ফুরসত মেলেনি। তাই দুপুরের খানিক পরে শিল্পকলার নির্বাচন অনুষ্ঠানস্থলে এলেন মডেল ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। ডিরেক্টরস গিল্ড নির্বাচনে তাঁর স্বামী জাহিদ হাসান সভাপতির পদে লড়ছেন। ভোট গ্রহণ ও স্বামীর নির্বাচনী অবস্থা দেখতেই সেখানে আসেন তিনি। তবে ভোট গ্রহণের মূল কেন্দ্রস্থলে পৌঁছানোর আগেই যোগ দেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নির্মাতা বদরুল আনাম সৌদ, অমিতাভ রেজা, অভিনয়শিল্পী নাঈমসহ অনেকের সঙ্গে। তারপর খানিকক্ষণ গল্প করে ভেতরে ঢোকেন মৌ।
শুধু মৌ-ই নন, অনেক প্রার্থীর স্ত্রীরাও আসেন নির্বাচন দেখতে। এর মধ্যে আরেক সভাপতি প্রার্থী কায়েস চৌধুরীর স্ত্রী নজরুলসংগীতশিল্পী সম্পা দাশ আসেন দুপুরে। স্বামীর পক্ষে প্রচারণায় এসেছেন কি না, জানতে চাইলেন তিনি হেসে উত্তর দেন, ‘দেখি কী করা যায়।’
এদিকে সহসভাপতি প্রার্থী শুভ্র খানের স্ত্রী শ্রাবণী ফেরদৌস সকাল থেকেই স্বামীর হয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে ভোটদানের অনুরোধ করছেন।
তবে শুধু স্ত্রীরাই নন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন হৃদি হক। তাঁর হয়ে ভোট চাইতে দেখা গেছে তাঁর স্বামী অভিনেতা লিটু আনামকে।
সকাল থেকেই একটা উৎসবমুখর পরিবেশে ডিরেক্টরস গিল্ডের ভোট গ্রহণ চলছে শিল্পকলা একাডেমিতে। আটটি পদের বিপরীতে লড়ছেন ৫৩ জন প্রার্থী। ডিরেক্টরস গিল্ডে মোট ভোটার রয়েছে ৩৮৬ জন।