হঠাৎ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনি-তানভীর
জেনি-তানভীর

চলতি বছরের জুন মাসে হঠাৎ করে আংটি বদল করেন অভিনেত্রী জেনি ও চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান।এবার হঠাৎ করে বিয়ের পর্বও সেরে ফেললেন। গতকাল শুক্রবার বিয়ে করেছেন তাঁরা।
কথা ছিল, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন জেনি ও তানভীর।দাওয়াত দেবেন উভয়ের পরিবারের সদস্য, কর্মক্ষেত্রের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের। কিন্তু দুই পরিবারের মুরুব্বিদের চাপাচাপিতে নির্ধারিত সময়ের আগে হঠাৎ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে বাধ্য হন জেনি ও তানভীর।
গতকাল শুক্রবার ঢাকার বাংলামোটরের সেভেন হিল রেস্তোরাঁয় হয়ে যায় জেনি ও তানভীরের বিয়ের অনুষ্ঠান। এতে শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
বিয়ের অনুভূতি প্রকাশ করে প্রথম আলোকে জেনি বলেন, ‘হঠাৎ করেই সবকিছু হয়ে গেল। তাই পরিচিতদের কাউকেই বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিতে পারিনি। এ নিয়ে বন্ধুরা অনেক মন খারাপ করেছে।’
জেনি এও বলেন, ‘পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের সবাইও অনেক খুশি। বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চাই, যেন আমরা সুখে-শান্তিতে জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে পারি।’
তানভীর খান বলেন, ‘অন্যরকম অনুভূতি।বলে বোঝাতে পারব না। নিজেকে আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল মনে হচ্ছে।’