হা-শোর গ্র্যান্ড ফিনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার রাতে এনটিভিতে প্রচারিত হলো কমেডি রিয়েলিটি শো ‘হা-শো’র চতুর্থ মৌসুমের গ্র্যান্ড ফিনালে। ৩২ জন প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত পর্বে লড়াই করেন ছয়জন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মহারাজ ইমন, প্রথম রানারআপ নজরুল ইসলাম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মিলা নোভা। হা-শোতে বিচারকের দায়িত্ব পালন করেন জাদুশিল্পী জুয়েল আইচ, কথাবন্ধু মাজহারুল ইসলাম ও অভিনেত্রী নিপুণ। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজু খাদেম।