'হা-শো'র গ্র্যান্ড ফিনালে, অতিথি এ টি এম শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হা-শো’তে এক প্রতিযোগীর পরিবেশনা
‘হা-শো’তে এক প্রতিযোগীর পরিবেশনা

কৌতুক–বিষয়ক রিয়্যালিটি শো ‘হা-শো’র গ্র্যান্ড ফিনালে আজ রোববার। রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ধারণকৃত এ অনুষ্ঠানটি।

চতুর্থ মৌসুমের এই প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গত বছর আগস্টের শুরুতে। প্রায় ছয় মাস ধরে চলা এই প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ।

অনুষ্ঠানটির প্রযোজক হাসান ইউসুফ খান জানান, আজকের গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হবেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। সঙ্গে নিয়মিত বিচারকেরা থাকবেন।

এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী নিপুণ ও মাজহারুল ইসলাম। উপস্থাপনা করেছেন সাজু খাদেম।

গ্র্যান্ড ফিনালে সেরা হওয়ার জন্য লড়বেন ছয় প্রতিযোগী। এ তালিকায় আছেন মহারাজ ইমন, শামীম, মিলানোভা, রিফাত-জহীর, লাকী ও সৌরভ।
আজকের প্রতিযোগিতায় বিজয়ী পাবেন এক লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ৫০ ও ২৫ হাজার টাকা। সে সঙ্গে স্পনসরদের বেশ কিছু সৌজন্য উপহারও পাবেন।