হাসতে হাসতে মরে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফা কবির
সাফা কবির

‘জাহিদ ভাই ও মিশু ভাই দুজনই অনেক মজার মানুষ। মজা করতে করতে তাঁদের সঙ্গে কাজ করছি। তবে জাহিদ ভাইয়ের সঙ্গে সংলাপ বলার সময় হাসতে হাসতে মরে যাচ্ছি। তিনি একটু বেশি মজার।’ তরুণ অভিনয়শিল্পী সাফা কবির মুঠোফোনে পুবাইল থেকে কথাগুলো জানালেন। সেখানকার একটি গ্রামে চলছে নতুন একটি খণ্ডনাটকের শুটিং।

নাটকে দেখা যাবে, সাফা কবিরের সঙ্গে প্রেম নিয়ে জাহিদ হাসান ও মিশু সাব্বিরের মধ্যে টানাহেঁচড়া। ‘ছেলেমানুষি’ নামের এক ঘণ্টার এই নাটকের শুটিং শুরু হয়েছে গতকাল। জাহিদ হাসান জানালেন, ‘একজন মেয়েকে নিয়ে দুজন ছেলের প্রেমের পাগলামি এখনো দেখা যায়। সেই ব্যাপারটিকেই হাস্যরসাত্মকভাবে তুলে আনা হয়েছে এই নাটকে।’ গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে—জানতে চাইলে সাফা বললেন, ‘দারুণ লাগছে।’
নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এশিয়ান টিভির ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘ছেলেমানুষি’ নাটকটি দেখানো হবে।

নাটকের দৃশ্যে সাফা কবির ও জাহীদ হাসান
নাটকের দৃশ্যে সাফা কবির ও জাহীদ হাসান