হ্যালো বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি হ্যালো বাংলাদেশ। লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, রূপন্তি প্রমুখ।
বাংলাদেশের মেয়ে জেনিফারের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। জন্মের কিছুদিন পর মা মারা যায়। তার যখন দেড় বছর বয়স তখন তার বাবা এক বিদেশি এনজিওকর্মীর কাছে তাকে বিক্রি করে দেয়। বিদেশি তাকে নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। বহু বছর পর জেনিফার জানতে পারে তার জন্ম বাংলাদেশে। সে তার শেকড়ের সন্ধান করে।