১০ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব ও গিয়াস উদ্দিন সেলিম
অপূর্ব ও গিয়াস উদ্দিন সেলিম

প্রায় ১০ বছর পর পছন্দের পরিচালকের নাটকের কাজ করলেন অভিনয়শিল্পী অপূর্ব। কে সেই পরিচালক? অপূর্ব হেসে উত্তর দিলেন, গিয়াস উদ্দিন সেলিম।

অবশ্য কয়েক দিন আগেই খবর এসেছিল, কয়েক বছর পর তিনটি নাটক নির্মাণ করছেন এ নির্মাতা। তারই প্রথমটার শুটিং করলেন গত বুধ ও বৃহস্পতিবার। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটগল্প ‘কালোবাজারে প্রেমের দর’ অবলম্বনে লেখা নাটকটির নাম ‘আধুনিক প্রেম’। এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব।

সবশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘মোহর’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেতা। সেই স্মৃতি রোমন্থন করে আজ দুপুরে অপূর্ব বললেন, ‘সেলিম ভাই এমনিতেই খুব কম নাটক নির্মাণ করেন। মাঝে তো একেবারে ছেড়েই দিয়েছিলেন। প্রায় ১০ বছর পর তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। বরাবরই তিনি যত্ন নিয়ে কাজ করেন। এবারও ব্যতিক্রম হয়নি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী ও রিমা।