১০০ আউট অব ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৪০ মিনিট প্রচারিত হবে টেলিছবি ১০০ আউট অব ১০০। মাবরুর রশীদের রচনা ও পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন নিশো, অপর্ণা প্রমুখ।
নাহিদ খুব রগচটা আর অকর্মা একটা ছেলে। একদিন এক ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ের আসর থেকে তুলে আনতে গিয়ে ভুলক্রমে মেয়ের বড় বোন টুম্পাকে কিডন্যাপ করে নিয়ে আসে নাহিদ। ভুলক্রমে এই কাজটা করার জন্য টুম্পার কাছে নাহিদ ক্ষমা চায়। কিন্তু টুম্পা তাকে বাজে ছেলে হিসেবে ধরে নেয়। মনের অজান্তে এই টুম্পাকেই ভালো লেগে যায় নাহিদের। কিন্তু নাহিদকে বদলাতে বলে টুম্পা। নাহিদ শুধু ভালোবাসা পাওয়ার জন্য নিজের অতীত স্বভাব পাল্টে ফেলে একেবারে ভালো ছেলে হয়ে যায়।