১০০তম পর্বে 'নোয়াশাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াশাল নাটকের একটি দৃশ্য
নোয়াশাল নাটকের একটি দৃশ্য

গল্পটা নোয়াখালী ও বরিশালের দুটি পরিবারের। এ কারণেই নাটকটির নাম নোয়াশাল। আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক এটি। মীর সাব্বিরের পরিচালনায় ধারাবাহিকটির এরই মধ্যে ৯৯তম পর্ব প্রচার হয়েছে। আজ (২৭ অক্টোবর) প্রচার হবে এর ১০০তম পর্ব। প্রথমবারের মতো মীর সাব্বির পরিচালিত কোনো ধারাবাহিক ১০০তম পর্বে পা রাখল। এ জন্য বেশ উচ্ছ্বসিত তিনি। মুঠোফোনে জানালেন, ‘ব্যাপারটি আমার জন্য অনেক আনন্দের। দর্শকদের প্রচুর সাড়া পাচ্ছি। আমার জন্য নতুন অভিজ্ঞতা এটি।’ এর আগে মীর সাব্বির মকবুল নামের একটি ধারাবাহিক পরিচালনা করেছেন। সেটি ৫২ পর্ব পর্যন্ত প্রচার হয়েছিল।