১১ বছর পর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী ও চঞ্চল চৌধুরী
মোস্তফা সরয়ার ফারুকী ও চঞ্চল চৌধুরী

মায়ের জন্য মুঠোফোন নিয়ে যাচ্ছে ছেলে। পথের ক্লান্তি ভুলে সে এগিয়ে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দিয়ে একসময় মায়ের হাতে ছেলে তুলে দেয় সেই কাঙ্ক্ষিত মুঠোফোন। ২০০৪ সালের টিভি পর্দায় প্রচার হতো এমনই একটি বিজ্ঞাপন। বলা যায়, আজকের অভিনেতা চঞ্চল চৌধুরী আলোচনায় এসেছিলেন ওই একটি বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। হয়েছে মনে রাখার মতো আরও অনেক কাজ। মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ও সিনেমায় অনেকবারই দেখা গিয়েছে চঞ্চলকে। কিন্তু এ নির্মাতার কোনো বিজ্ঞাপনে কাজ করেননি তিনি। বিজ্ঞাপনে ১১ বছরের শূন্যতা কেন? ‘আসলে আমার সঙ্গে যায় এমন বিজ্ঞাপন হয়তো বানাননি তিনি। এ কারণেই দূরে ছিলাম,’ বললেন চঞ্চল। তবে তিনি জানান, আগেরটির মতো এবারের বিজ্ঞাপনে দেখা যাবে না চঞ্চলকে। নতুন বিজ্ঞাপনে শুধুই তাঁর কণ্ঠ শোনা যাবে। শিগগির বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বিভিন্ন চ্যানেলে। বর্তমানে চঞ্চল চৌধুরী বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ করছেন।