১১ বছরে আরটিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ ডিসেম্বর ১১ বছরে পা রেখেছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। বিশেষ এই দিনটি উপলক্ষে তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আজ আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।
সকালে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। কেক কাটেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।
‘আজ এবং আগামীর’-এই স্লোগান নিয়ে আরটিভি দেশীয় সংস্কৃতির বিকাশে আগামী দিনে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আসা অতিথিরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে গান করেছেন মাইলস, জলের গান, মুহিন, লুইপা, ঐশী প্রমুখ।