১৮ নভেম্বর আসছে দীপ্ত টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপ্ত টিভি
দীপ্ত টিভি

নিয়মিত সম্প্রচার শুরু করছে দীপ্ত টিভি। ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এর সম্প্রচার। প্রথম দিন উদ্বোধনের পর থাকবে দীপ্ত টিভির বিভিন্ন অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আর সংবাদ। নিয়মিত অনুষ্ঠান প্রচার শুরু হবে পরদিন সন্ধ্যা ছয়টা থেকে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাজী ফার্মস ও দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ, সংবাদ বিভাগের প্রধান নাজমুল আশরাফ, সম্প্রচার বিভাগের প্রধান হাসিবুল হাসান প্রমুখ।
শুরু থেকে তিনটি মেগা সিরিয়াল সপ্তাহে ছয় দিন প্রচারিত হবে। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরী অবলম্বনে তৈরি হচ্ছে নাটক অপরাজিতা। আরেকটি নাটকের নাম খুঁজে ফিরি তাকে। গ্রামের এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প দেখা যাবে পালকি নাটকে। আরও থাকছে তুরস্কের জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমান।
দীপ্ত টিভিতে ছোটদের জন্য থাকছে বাংলায় ডাব করা কার্টুন সিরিজ ‘বেনটেন’ আর ‘দ্য পাওয়ার পাফ গার্লস’। প্রতিদিন সকালে থাকবে ‘সাতসকালের আড্ডা’।