১৯ বছরে এটিএন বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উনিশ-এর গল্প’-এর শিল্পী ও কলাকুশলীরা
‘উনিশ-এর গল্প’-এর শিল্পী ও কলাকুশলীরা

পথচলার ১৮ বছর পূর্ণ করল এটিএন বাংলা। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেলটি যাত্রা শুরু করে ১৯৯৭ সালের ১৫ জুলাই।
আজ বর্ষপূর্তির দিনে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে শুভেচ্ছা গ্রহণের অনুষ্ঠান। রাত আটটায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘উনিশ-এর গল্প’। সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। রাত ১১টায় প্রচারিত হবে সৈয়দ মাহমুদ আহমেদের পরিচালনায় ড. মাহফুজুর রহমানের জীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমি তোমাদেরই লোক’।