২০ বছর পর বিটিভিতে ফেরদৌসী মজুমদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০ বছর পর বিটিভির নাটকে অভিনয় করছেন খ্যাতিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাটকের নাম আলো আমার আলো। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হচ্ছে একখণ্ডের এই নাটক। এখানেই মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। লম্বা বিরতির পর বিটিভির নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অভিনয়জীবন শুরু হয়েছিল বিটিভি থেকে। অনেক নাটকে কাজ করেছি। মাঝে নানা ধরনের ব্যস্ততার কারণে প্রায় ২০ বছর অভিনয় করা হয়নি। এত দিন পরে বিটিভিতে কাজ করতে এসে আমি রোমাঞ্চিত।’
মান্নান হীরার রচনায় নাটকটি প্রযোজনা করছেন কামাল উদ্দিন। ফেরদৌসী মজুমদার ছাড়াও নাটকটিতে অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, মাহমুদা আক্তার প্রমুখ।