৪৭৫ পর্বে 'নীড় খোঁজে গাঙচিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নীড় খোঁজে গাঙচিল’ নাটকের দৃশ্য নওশীন ও শোয়েব
‘নীড় খোঁজে গাঙচিল’ নাটকের দৃশ্য নওশীন ও শোয়েব

‘দেখতে দেখতে’ সাড়ে চার শ পর্ব পেরিয়ে গেল ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’। আজ প্রচারিত হবে নাটকটির ৪৭৫তম পর্ব। মোহন খানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। দীর্ঘদিন ধরে প্রচার হওয়া প্রসঙ্গে নির্মাতা মোহন খান বলেন, ‘ধারাবাহিকটি প্রচারের পর থেকেই দর্শকেরা খুব পছন্দ করছেন। এ কারণেই দীর্ঘ পথচলা। আর আমরা পুরো নাটকটির শুটিং করেছি কক্সবাজার। এখনো শুটিংয়ে আছি।’
নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনি, নওশিন, সাবাবা মোহন, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘যত দিন দর্শক চাইবেন, তত দিন প্রচারিত হবে। দর্শকের অপছন্দ হলেই বন্ধ করে দেওয়া হবে।’ আজ রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটকটি।