৫০-এ 'দিরিলিস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতান সুলেমানের পূর্বপুরুষের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনে গত ২ এপ্রিল থেকে চলছে তুর্কি ভাষায় নির্মিত সিরিজ দিরিলিস। আজ ১০ জুলাই এই জনপ্রিয় সিরিজের ৫০তম পর্ব প্রচারিত হবে।
গল্প, উপন্যাস, টিভি সিরিজের কল্যাণে সুলতান সুলেমানের কাহিনি এখন অনেকেরই জানা। কিন্তু তার পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর কথা অনেকেরই অজানা। তাঁর কাহিনি নিয়েই এই দিরিলিস: আরতুগ্রুল। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত এই সিরিজটির বাংলা ভাষায় ডাবিং করা সংস্করণ বাংলাদেশের দর্শকেরা মাছরাঙা টেলিভিশনে দেখছেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত নয়টায়।