৫০ পর্বে 'সিনেমাওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিনেমাওয়ালা’ ধারাবাহিকের দৃশ্য
‘সিনেমাওয়ালা’ ধারাবাহিকের দৃশ্য

গত বছরই শেষ দিকে এফডিসিতে শুটিংয়ের সময়ই নির্মাতা বলেছিলেন ধারাবাহিকটি বেশ লম্বা। সে কথারই যেন প্রথম ধাপ অতিক্রম করল ‘সিনেমাওয়ালা’ ধারাবাহিক। আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০ তম পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।
ধারাবাহিকটির গল্প এগিয়েছে চলচ্চিত্রের একজন নায়িকার জীবন কেন্দ্র করে। সেই নায়িকার নাম হীরা। যে একজন সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে হয়ে ওঠে গ্ল্যামার জগতের আইকন। পেছনের ফেলে আসা জীবনের অনিশ্চয়তা, কষ্ট, দুঃখ ভুলে সে মেতে ওঠে লাইট, ক্যামেরা-অ্যাকশনে।

‘সিনেমাওয়ালা’ ধারাবাহিকের দৃশ্য
‘সিনেমাওয়ালা’ ধারাবাহিকের দৃশ্য

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান জুই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী, সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমূখ।
আজ রাত নয়টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০ তম পর্ব।