৭০ শিল্পীর 'লাক বাই চান্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাক বাই চান্স’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারকারা
‘লাক বাই চান্স’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারকারা

অনুষ্ঠানের নাম ‘লাক বাই চান্স’। ভাগ্য পরীক্ষার জন্য তাই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা। ক্রিকেট, চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, মডেলিং, উপস্থাপনা—কোন শাখার তারকা নেই এ আয়োজনে? বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৭০ জন শিল্পী অংশ নিয়েছেন ঈদের জন্য তৈরি এ অনুষ্ঠানে। পুরো আয়োজনের সঞ্চালক চিত্রনায়ক ফেরদৌস। তাঁর সঙ্গে সঞ্চালক হিসেবে আরও রয়েছেন ‘লাক বাই চান্স’-এর গ্রন্থনা ও পরিকল্পনাকারী একুশে টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান ফারহানা নিশো।
‘লাক বাই চান্স’ সাজানো হয়েছে সাতটি পর্বে। প্রতি পর্বে চারটি করে বিভাগ রয়েছে। এক অঙ্গনের শিল্পীর সঙ্গে আরেক অঙ্গনের শিল্পীর প্রতিযোগিতার মধ্য দিয়ে তৈরি হয়েছে প্রতিটি পর্ব।
বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বিজ্ঞাপনী সংস্থার বিপণন বিভাগের প্রধানদের নিয়েও একটি পর্ব তৈরি করা হয়েছে। অনুষ্ঠানটিতে এ পর্যন্ত যে শিল্পীরা অংশ নিয়েছেন, তাঁরা হলেন ক্রিকেটার আশরাফুল, নাসির হোসেন, এনামুল হক বিজয়, আলামিন, অভিনয়শিল্পী বন্যা মির্জা, ফারজানা চুমকি, দীপা খন্দকার, পরিচালক অনিমেষ আইচ, দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী কনা, ইমরান, কোনাল, ভাবনা, অভিনয়শিল্পী সাইমন সাদিক, নিরব খান, দিহান, তানিশা, বৃষ্টি ইসলাম, শ্রাবণ্য, নাবিলা ইসলাম, হিরা, রাজ প্রমুখ।
ফারহানা নিশো জানান, ‘লাক বাই চান্স’ অনুষ্ঠানটির সাত পর্ব ঈদের সাত দিন একুশে টেলিভিশনে প্রচার হবে।