'অঙ্কের ছুটি'তে শবনম ও পবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথার ফুপির বয়স ষাটের কোঠায়। একসময়ের ভালোবাসার মানুষকে না পাওয়ায় আর বিয়ে করা হয়ে ওঠেনি। কে সেই ব্যক্তি? তাঁকে খোঁজার জন্য কথা চলে আসে বাংলাদেশে। খুঁজে পায় আরমান সাহেবকে। কিন্তু ফুপুর ভালোবাসার মানুষ খুঁজতে গিয়ে নিজেই ভালোবাসায় জড়িয়ে পড়ে। এরপর ঘটে একের পর এক ঘটনা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘অঙ্কের ছুটি’। সম্প্রতি শুটিং শেষ হয়েছে। সৈয়দ সাজেদা সাজুর রচনায় টেলিছবি পরিচালনা করেছেন মুনীর উদ্দিন। অভিনয় করেছেন আবুল হায়াত, শবনম ফারিয়া, পবন আহমেদ, সাঈদ বাবু, শিশু শিল্পী পৌষালসহ আরও অনেকে। পরিচালক বলেন, শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে টেলিছবিটি প্রচারিত হবে।