'অফস্ক্রিন'-এ চঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফস্ক্রিন ধারাবাহিক নাটকের দৃশ্য
অফস্ক্রিন ধারাবাহিক নাটকের দৃশ্য

নতুন ধারাবাহিক নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন অভিনয়শিল্পী চঞ্চল। দেশ টিভিতে কাল রোববার থেকে প্রচার শুরু হচ্ছে এই ধারাবাহিকটির। দাউদ হোসাইন রনির লেখা নাটকটির পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল।
নাটক প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, ধারাবাহিকের চরিত্রগুলো খুবই সহজ সরল। শোবিজের প্রতি তাদের অনেক আগ্রহ। অনস্ক্রিনে যাওয়ার শর্টকাট রাস্তা খোঁজে সবাই। কিন্তু সঠিক পথ ও পদ্ধতি অনুসরণ না করায় ওরা অফস্ক্রিনেই থেকে যায়। সাধারণত অনস্ক্রিনে যাদের দেখা যায়, দর্শক তাদের নিয়েই মেতে থাকেন। অফস্ক্রিনের এই স্বপ্নবিলাসী চরিত্রগুলোর কথা আড়ালেই রয়ে যায়। দীর্ঘদিন ধরে মেইনস্ট্রিম শোবিজের হাত ধরে গড়ে উঠেছে আরেকটা প্যারালাল মিডিয়া। তাঁদের দুঃখ, দুর্দশা, আনন্দ-বেদনা, স্বপ্ন বা প্রতারিত হওয়ার গল্প নিয়ে ধারাবাহিকটির গল্প।’
নতুন এই ধারাবাহিক নাটকটি নিয়ে দারুণভাবে আত্মবিশ্বাসী পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল। বললেন, ‘আমি আগে যেসব ধারাবাহিক নাটক নির্মাণ করেছি প্রতিটি দর্শকপ্রিয়তা লাভ করেছে। এটিও দর্শকরা পছন্দ করবেন। দর্শক ধরে রাখার জন্য যে সব উপাদান দরকার, তার সবই আছে এখানে। এই সিরিয়ালের বেশ কয়েকটি চরিত্র জনপ্রিয় হবে বলেই আমার বিশ্বাস।’
নাট্যকার দাউদ হোসাইন রনি বলেন, ‘সাধারণত মেগা সিরিয়ালের রাইটার্স প্যানেলে কয়েকজন নাট্যকার থাকেন। কিন্তু পরিচালক রাজ আমার ওপর পুরোপুরি ভরসা রেখেছেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
চঞ্চল চৌধুরী ছাড়া নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন সাজু খাদেম, নওরীন খান জেনি, ডা. এজাজ, মাজনুন মিজান, সোহেল খান, সিদ্দিকুর রহমান, তানিয়া বৃষ্টি, স্বাধীন খসরু, রাশেদ মামুন অপু, মুনিয়া ইসলাম প্রমুখ।