'আমার কৈফিয়ত' থেকে 'রক্ত লেখা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ত লেখা টেলিছবির দৃশ্য
রক্ত লেখা টেলিছবির দৃশ্য

‘বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আমার কৈয়িফত’ কবিতার প্রথন দুটি লাইন। পুরো কবিতা পড়লে সাম্যের ও প্রেমের এই কবি সর্ম্পকে পূর্ণ ধারণা পাওয়া যায়। এবার এই কবিতার ছায়া অবলম্বনে নির্মিত হলো বিশেষ টেলিছবি ‘রক্ত লেখা’। এটি নির্মাণ করেছেন ইরানী বিশ্বাস।

কবিতাশ্রয়ী এই টেলিছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নীলাঞ্জনা নীলা, রায়হান রিয়াদ, ওয়াশিকুর, চঞ্চল সৈকত, এস এম মহসীন, রিমু রোজা খন্দকার, লিজা খানম, ডালিম, বিউটি প্রমুখ।

টেলিছবির গল্পে দেখা যাবে, কবির জীবনের কয়েকটি ঘটনাকে একত্র করে একটি কাহিনি সাজানো হয়েছে। যেখানে ফুটে উঠেছে তত্কালীন সমাজের কঠিন নিয়ম ও বাস্তবতা।
এটি প্রচার করা হবে আজ বেলা ২টা ৪০ মিনিটে, চ্যানেল আইতে।