'আমার সব মনে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এম রিপোর্ট’ টেলিছবির দৃশ্যে অপূর্ব ও পিয়া বিপাশা
‘এম রিপোর্ট’ টেলিছবির দৃশ্যে অপূর্ব ও পিয়া বিপাশা

অপূর্বর কাছে জানতে চাইলাম, ‘কত দিন আগে শুটিং করেছেন “এম রিপোর্ট” টেলিছবির?’ ওপাশ থেকে হড়বড় করে বললেন সবই। ‘এটার পরিচালক শেখ সেলিম, রচনা করেছেন ফরহাদ লিমন। আমার সহশিল্পী ছিলেন পিয়া বিপাশা। আমার সব মনে আছে।’

অনেক তারকাই যেখানে শুটিং শেষে নাটক বা টেলিছবির নাম বেমালুম ভুলে যান, সেখানে শুটিংয়ের চার মাস পরও দিব্যি সব মনে রেখেছেন অপূর্ব। শোনালেন টেলিছবির গল্পের খানিকটাও। বিদেশফেরত এক তরুণের প্রেম ও বিয়ের ঘটনা নিয়েই এগিয়েছে এ টেলিছবির গল্প। বাকিটা দেখার জন্য আমন্ত্রণ জানালেন দর্শকদের।
এটি প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মাছরাঙা টিভিতে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, নিসা প্রমুখ।