'আয়নাঘর'-এর হাফ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়নাঘর’ নাটকের দৃশ্যে অপূর্ব ও অহনা
‘আয়নাঘর’ নাটকের দৃশ্যে অপূর্ব ও অহনা

এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’। আগামীকাল নাটকটির ৫০তম পর্ব প্রচার হবে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। পরিচালনা এস এ হক অলিকের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, আল মনসুর, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, সাব্বির তপনসহ আরও অনেকে।
পরিচালক জানালেন, এটি একটি পারিবারিক গল্পের নাটক। যেখানে একই পরিবারে তিন ভাই তাদের স্ত্রী ও সন্তানকে নিয়ে একসঙ্গে থাকে। ধীরে ধীরে যে পরিবারটি ভেঙে একক পরিবারে রূপ নেয়।
নাটকটি কত পর্বে পর্যন্ত চলবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘ইচ্ছে আছে আছে ১০৪ পর্ব পর্যন্ত। তবে দর্শক চাইলে আরও বাড়বে।’ ৫০তম পর্বটি প্রচারিত হবে আগামীকাল রাত ১০টা ৫৫ মিনিটে।