'আয়নাবাজি অরিজিনাল সিরিজ' নিয়ে যা বললেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালই ঘোষণা হয়েছে এবারের ঈদে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে সাতটি নাটক প্রচারিত হবে। যার মূল বিষয় থাকবে গত বছরের বহুল জনপ্রিয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’র থিম। 

কেমন হবে সেই নাটকগুলি? গতকাল সংবাদ সম্মেলন শেষে প্রথম আলোকে সেই ব্যাখ্যা দিয়েছেন আয়নাবাজির নির্মাতা। জানিয়ে রাখলেন, এক ঘণ্টার চাঙ্কে প্রচারিত হলেও নাটক গুলির দৈর্ঘ্য নির্ধারিত কোনো সীমা নেই। সবগুলি নাটকই হবে গল্প প্রধান। পরিচালকের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই নির্মাণ হবে প্রতিটি নাটক।
সাতটি নাটক আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় একযোগে প্রচারিত হবে আরটিভি, গাজী টিভি এবং দীপ্ত টিভিতে।