'এক ডিশ দুই কুক' এ এবার সামিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী
‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী

ভিন্ন ধরনের রান্নার অনুষ্ঠান ‘এক ডিশ দুই কুক’ বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে প্রচারিত হয়েছে ছয়টি পর্ব। নাবিলার উপস্থাপনায় আগামীকাল প্রচার হবে আরও একটি পর্ব। এবারের পর্বে অতিথি সংগীতশিল্পী সামিনা চৌধুরী। তবে অনুষ্ঠানের ধরন অনুযায়ী তিনি কার জন্য রান্না করবেন সেটি আপাতত প্রকাশ করছেন না তিনি। 

অনুষ্ঠানটি প্রসঙ্গে নাবিলা বলেন, ‘পর্দার পেছনে থাকা সম্পর্কের এই গল্পগুলো সব সময় ক্যামেরায় ধরা পড়ে না। কিন্তু তারকারাও চান, দশজনের মতো কাছের মানুষের জন্য বিশেষ কিছু করতে। এই অনুষ্ঠানটিও সেরকম একটি আয়োজন।’ তিনি জানান, রান্নার পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে তারকাদের পরিবার ও কাছের মানুষদের গল্প। এবারও তেমনটাই ঘটবে। নতুন এ পর্বটি একুশে টেলিভিশনে দেখা যাবে আগামীকাল রাত দশটায়।