'কালি' যাবেন 'লেট নাইট কফি' অনুষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ
মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ

ওয়েব সিরিজ ‘কালি’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। পাঁচ পর্বের এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন কালি চরিত্রেই। তবে আজ তিনি শুধু ‘কালি’ নয়, কথা বলবেন নিজের অনেক কিছুই নিয়ে। আজ রাত ১২টা ১ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে টিপস অ্যান্ড ফান–বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। এই অনুষ্ঠানেই হাজির হবেন আজরা।

অনুষ্ঠানে কী বলবেন জানতে চাইলে আজরা বলেন, ‘এখনো ঠিক করিনি। তবে উপস্থাপক ও দর্শকেরা যা জানতে চাইবেন, তা–ই বলব।’ আলাদা প্রস্তুতির ব্যাপারে বলেন, ‘এখন সাক্ষাৎকারে অভ্যস্ত হয়ে গেছি। অনেক দিন হলো। তাই আলাদা করে আর প্রস্তুতি নিয়ে হয় না।’ লেট নাইট কফি উপস্থাপনা করবেন মারিয়া নূর ও তৌসিফ। চাইলে ভক্তরাও ফোন করে অংশ নিতে পারেন অনুষ্ঠানে।

এদিকে ওয়েব সিরিজ ‘কালি’ প্রসঙ্গে আজরা বলেন, ‘কাজটি অত কিছু ভেবে করিনি। তবে প্রচারের পর প্রশংসা পাচ্ছি। এটা ভালো লাগছে।’ পরের পর্বগুলো কবে নাগাদ শুটিং শুরু হবে এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

‘কালি’ পরিচালনা করেছেন অমিত আশরাফ।