'কৃষকের ঈদ আনন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য

চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে লালমনিরহাট সীমান্তবর্তী ছিটমহল–অধ্যুষিত পাটগ্রাম উপজেলায়। তৈলাক্ত গায়ে কলাগাছে ওঠা, ঝুড়িতে আলু, চক্র খোঁজ, পাটের দড়ি পাকানো, বালিশ লড়াই, কাঁধে বসে কলস বহন ও গাছে পানি ঢালা এবং বালতি ভরা, মুরগি ধরা—এমনই নানা খেলা দিয়ে ঈদের জন্য অনুষ্ঠানটি সাজিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।
সম্প্রতি উপজেলার রাবারড ্যাম মাঠে অসংখ্য কৃষক মেতেছিলেন এই আনন্দ আয়োজনে। খেলার ফাঁকে ফাঁকে থাকছে লালমনিরহাটের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে প্রতিবেদন। আরও থাকছে ছিটমহলবাসীর জীবনচিত্র, বাল্যবিবাহ, বুড়িমারী স্থলবন্দরের অবস্থা, সীমাবদ্ধতার চিত্র। চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বেলা সাড়ে তিনটায়।