'কৃষকের ঈদ আনন্দ' এবার পবায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের একটি দৃশ্য
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের একটি দৃশ্য

আম চাষ ও আমের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে রাজশাহীতে ধারণ করা হয়েছে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’। পবা উপজেলার দামকুড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৪ জুন এবারের পর্বটি ধারণ করা হয়। বরাবরের মতো এবার অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ।
কৃষকের সম্পৃক্ততায় স্থানীয় নানা রকম খেলাধুলা ছাড়াও ওই এলাকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে। প্রতিবছরের মতো কৃষকের ঈদ আনন্দে এবারও থাকছে সাতটি খেলা। খেলাগুলো হচ্ছে: আম পেড়ে সাঁকো পার, আম খাওয়া, ঝুড়িতে আম নিক্ষেপ, ঝিনুক দিয়ে আমের খোসা ছাড়ানো, বউ সাজানো, বাচ্চাদের আম দৌড়, তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা ও বালিশ লড়াই।
কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায়।