'খুদে গানরাজ'-এ বিচারক অপি করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারকের আসনে অপি করিম
বিচারকের আসনে অপি করিম

চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে শিশুদের গানের প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’। আগামীকাল থেকে প্রচার শুরু হবে এর দ্বিতীয় সেমিফাইনাল। ১৮ জন খুদে প্রতিযোগী থেকে শীর্ষ ১২ নির্বাচনের লক্ষ্যে শুরু হচ্ছে এ রাউন্ড। এই প্রতিযোগিতার মূল বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল। তবে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে উপস্থিত থাকেন একজন অতিথি বিচারক। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সেমিফাইনালে উপস্থিত থাকবেন অভিনেত্রী অপি করিম।
শুধু বিচারকের দায়িত্বই নয়, খুদে প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছু পরিবেশনাতেই অংশ নেবেন অপি; যা দর্শকেরা দেখতে পারবেন আগামীকাল রাত আটটায়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মীম চৌধুরী। দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেওয়া প্রতিযোগীরা হল সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিতু, তানিশা, পুষ্পিতা, প্রান্তী, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্ণা, সৃজন ও নুসরাত।