'গল্পগুলো গরুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের তিন দিন দীপ্ত টিভিতে রাত সাড়ে ৮টায় দেখানো হবে ‘গল্পগুলো গরুর’ শিরোনামে তিনটি নাটক। অভিনয় করেছেন দেশের তিনজন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

ঈদের দিন রাতে প্রচারিত হবে জাহিদ হাসান অভিনীত নাটক ব্ল্যাক বেঙ্গল-দ্য সেলফি হিরো। সঙ্গে আছেন লাক্সসুন্দরী মুমতাহিনা টয়া। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে চঞ্চল চৌধুরী অভিনীত নাটক কাজল-রেখার কোরবানি। তাঁর সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে মোশাররফ করিম অভিনীত নাটক ঢাকাইয়া কোরবানি। মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে তাঁর স্ত্রী জুঁই করিমকে।

রিন পাওয়ার ব্রাইট ব্র্যান্ডের সৌজন্যে নাটকগুলো দেখানো হবে।