'গোয়েন্দা' শাফিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাফিন আহমেদ
শাফিন আহমেদ

গোয়েন্দা বিভাগে যোগ দিয়েছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ? যদি তা না-ই হয়, তাহলে ‘মাইলস’ ব্যান্ডের অন্যতম এই সদস্যের নামের আগে ‘গোয়েন্দা’ শব্দটি কেন? পাঠকের মনে এমন প্রশ্ন জাগতেই পারে। কিন্তু শাফিন আহমেদ ভিন্ন কথাই বলেছেন।
শাফিন আহমেদ জানিয়েছেন, পুলিশ কিংবা অন্য কোনো দপ্তরের গোয়েন্দা বিভাগে নয়, এবার তিনি অভিনয় করবেন একজন গোয়েন্দার চরিত্রে। একটি ধারাবাহিক নাটকে অভিনয় করবেন তিনি। নাটকটির নাম ‘মিডনাইট ফ্যালকন’।
অভিনয়ে শাফিন আহমেদের অভিষেক হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণভাবেই। আজ বৃহস্পতিবার দুপুরে বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে জানানো হয়েছে, এ নাটকে শাফিন আহমেদের চরিত্রটি একজন গোয়েন্দার হলেও তাঁকে সংগীতপরিচালক হিসেবেই পর্দায় দেখা যাবে।
মিডনাইট ফ্যালকন’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। তিনি জানিয়েছেন, এ নাটকটির শুটিং শুরু হবে এ মাসেই।