'চিরকুটের শব্দ' আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিরকুটের শব্দ’ টেলিছবিতে মিথিলা ও সিয়াম
‘চিরকুটের শব্দ’ টেলিছবিতে মিথিলা ও সিয়াম

আদি ও জারা ক্লাসমেট। জারাকে দেখার পর থেকেই তার প্রতি দুর্বল আদি। আদি তার ভালো লাগার কথা জারাকে বলতে চায়। কিন্তু জারার কাছ থেকে কোনো সাড়া পায় না। একপর্যায়ে আদি জানতে পারে, জারা বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। কিন্তু জারার প্রতি ভালো লাগাটা একটুও কমে না তার।

‘চিরকুটের শব্দ’ টেলিছবিতে মিথিলা ও সিয়াম
‘চিরকুটের শব্দ’ টেলিছবিতে মিথিলা ও সিয়াম

এটি ‘চিরকুটের শব্দ’ টেলিছবির কাহিনি। বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠীর মধ্যে ভালো লাগা ও ভালোবাসা নিয়েই এই টেলিছবির গল্প। আগামীকাল বৃহস্পতিবার ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই টেলিছবি। আসাদুজ্জামান সোহাগের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন মিথিলা ও সিয়াম।