'ঝালমুড়ি'তে সায়েমের শেষ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ১০ মে মডেল ও অভিনেতা সায়েম সাদাত মারা যান। মাত্র ২৭ বছরের এই তরুণের অকালপ্রয়াণ মেনে নিতে পারেননি তাঁর সহকর্মীরা। বেশ কয়েকটি বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছিলেন সায়েম। এর মধ্যে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ঝালমুড়ি এখন প্রচারিত হচ্ছে আরটিভিতে। ধারাবাহিকটির পরিচালক রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা। রেদওয়ান রনি বলেন, ‘ঝালমুড়িতে সায়েম সাদাত স্বনামেই অভিনয় করে আসছিলেন। নাটকের কাজ অসমাপ্ত রেখেই চলে যান সায়েম। এই নাটকে তাঁর অভিনীত শেষ পর্বটি আজ (৩১তম পর্ব) দেখানো হবে। অর্থাৎ আজই শেষবারের মতো ঝালমুড়িতে সায়েমকে দেখা যাবে।’
সায়েম এর আগে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এ ছাড়া শাফায়েত মনসুর রানার টেলিছবি ভিটামিন টি ও রেদওয়ান রনির আগামী ছবি আইসক্রিম-এ অভিনয় করেছেন তিনি।