'টেনশন টিউশন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে ৫০ বছরে পা রেখেছেন অভিনেতা জাহিদ হাসান। কিন্তু এই বয়সেও সমানে অভিনয় করে যাচ্ছেন ‘নায়ক’ হিসেবে। অভিনয়–জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখেন বলেই হয়তো পরিচালকদের নির্ভরতা জাহিদ হাসানে। এমনটাই জানালেন তরুণ পরিচালক তারেক মিয়াজী। এ কারণেই এই পরিচালক জাহিদ হাসানকে নিয়ে নির্মাণ করলেন নতুন নাটক ‘টেনশন টিউশন’, যেখানে জাহিদ হাসান অভিনয় করেছেন একজন গৃহশিক্ষকের ভূমিকায়। নাটকটি রচনা করেছেন সোহেল রানা।
নাটকের গল্প প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘একজন গৃহশিক্ষকের সঙ্গে তাঁর ছাত্রীর প্রেমের ব্যাপারটি একটু অন্য রকমভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শকেরা বেশ উপভোগ করবেন।’ নাটকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন তানজিকা আমিন ও তাসনুভা এলভিন।
কিছুদিন আগে ঢাকার একটি শুটিংবাড়িতে হয়েছে নাটকটির শুটিং। পরিচালক জানালেন খুব শিগগির আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।