'দম্পতি' হতে চান না জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান
জাহিদ হাসান

‘শোনেন, খুব ভালো একটা আইডিয়া নিয়ে এসেছি। গিমিক আছে। দম্পতিনির্ভর নাটক হবে, সাত দম্পতি নিয়ে সাতটি নাটক। জাহিদ হাসান-মৌ, আলী যাকের-সারা যাকের...’ পরিচালক উচ্ছ্বাসভরে বললেন অভিনেতা জাহিদ হাসানকে।


জাহিদ হাসান বললেন, ‘সরি। আমি গিমিক পছন্দ করি না। গল্প আনুন, গল্পটা কে লিখেছেন, সেটা বলুন। তারপর আমাকে বলুন, আমার চরিত্র কোনটা।’

ব্যর্থ মনোরথে ফিরে গেলেন সেই নাট্য-পরিচালক।

সম্প্রতি প্রথম আলোর সঙ্গে টেলিফোন আলাপচারিতায় এই অভিজ্ঞতার কথা বলছিলেন জাহিদ হাসান।

তিনি বললেন, ‘আমরা তো বিটিভির ফসল। বিটিভিতে একজন প্রযোজক থাকতেন, অনুষ্ঠান অধ্যক্ষ থাকতেন। আমরা একটা পাণ্ডুলিপি পেতাম। পাণ্ডুলিপি পড়ে সিদ্ধান্ত নিতাম, নাটক করব কি না। তারপর হতো রিহার্সাল। এখন তো আর পরিচালকও লাগবে না। বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা ঠিক করছে, কেমন নাটক হবে, কে কে থাকবে। শুধুই চমক দেওয়ার চেষ্টা। আর ভালো লাগে না।’

এখন সালাউদ্দীন লাভলুর ঈদের নাটকের শুটিং করছেন জাহিদ। টানা কাজ করতে হচ্ছে। জুনের মধ্যে ঈদের নাটকের কাজ শেষ করতে চান। কিন্তু আরেকটা নাটক শুরু হবে। সেটার কাজ শেষ হতে হতে ৩ জুলাই হয়ে যেতে পারে। জানালেন জাহিদ হাসান।

‘আপনার মেয়ে পুষ্পিতা কি নাটক করবে?’ আলাপের শেষে জাহিদ হাসানকে প্রশ্ন

ও তো ও লেভেল পরীক্ষা দেবে। একটা নাটক করেছিল। মায়ের মতোই নাচ শিখছে। জানালেন জাহিদ।