'দর্শক দেখে বলবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তুমি আর তোমার ছায়া’ অনুষ্ঠানের দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন
‘তুমি আর তোমার ছায়া’ অনুষ্ঠানের দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন

একসময়ের জনপ্রিয় জুটি সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। তাঁদের অভিনয় মুগ্ধ করেছে অনেক দর্শককে। এই জুটি এবার হাজির হলেন একটি টিভি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ‘তুমি আর তোমার ছায়া’ নামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আফজাল ও সুবর্ণা। ফারিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দুজন বলেছেন অনেক কথা।
অবশ্য সুবর্ণা মুস্তাফা বললেন, ‘আমার আর আফজালের ব্যাপারে সবাই জানেন। নতুন করে আর কিছু বলার নেই। পুরোনো কথাগুলোই নতুন করে বলা। ভালো লাগবে সবার।’
কেমন হয়েছে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘দর্শক দেখে বলবে। আমি তো বলব ভালো হয়েছে। দর্শক দেখে মজা পাবে। আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল।’
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রেহানা সামদানী। প্রচারিত হবে আগামীকাল চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে।