'বিব্রত' আতাউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি খুবই বিব্রত। গত কয়েক দিন ধরে পরিচিতজনদের কাছ থেকে আমি কিছু ফোন পাচ্ছি। তাঁরা জানাচ্ছেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁরা নাকি নানা ধরনের আপত্তিকর বিভিন্ন মন্তব্য পাচ্ছেন। কিন্তু এসব মন্তব্যের কোনোটাই আমার নয়’— বলছিলেন নাট্যজন আতাউর রহমান।
আতাউর রহমান জানান, সম্প্রতি ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। ফলে তাঁর অজান্তেই কে বা কারা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিচিতজনদের কাছে বিভিন্ন আপত্তিকর মন্তব্য পাঠাচ্ছে। এতে অনেকে তাঁকে ভুল বুঝছেন। যার জন্য তিনি মোটেও দায়ী নন। এদিকে ঝামেলা এড়াতে এরই মধ্যে তিনি ফেসবুকে নতুন আরেকটি অ্যাকাউন্ট চালু করেছেন বলেও জানান।
আতাউর রহমান বলেন, ‘আমি আমার পরিচিত জন, বন্ধুবান্ধব ও শিকারিদের অনুরোধ করব-গত কয়েক দিন ধরে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাওয়া সব আপত্তিকর মন্তব্য উপেক্ষা করুন।’