'বিশ্বাসে মিলায় বস্তু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বাসে মিলায় বস্তু’ নাটকের দৃশ্য মীর সাব্বির ও অহনা
‘বিশ্বাসে মিলায় বস্তু’ নাটকের দৃশ্য মীর সাব্বির ও অহনা

দিন দিন মানুষের ওপর থেকে বিশ্বাস কমে যাচ্ছে—এমন একটি বিষয় ধরে নির্মিত হলো এক ঘণ্টার নাটক। নাটকের নামটি মজার। প্রবাদবাক্যর মতোই নাম দেওয়া হয়েছে—‘বিশ্বাসে মিলায় বস্তু’। কদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করেছেন শাকিবুর রহমান।

নাটকটির কাহিনি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘মানুষে মানুষে বিশ্বাস দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন কোনো কিছুতেই বিশ্বাস খুঁজে পায় না। তাই অনেকে বিপদে পড়েন। আমাদের গল্প এমন বিপদে পড়া ও প্রশ্নবিদ্ধ হওয়া ঘটনা কেন্দ্র করে।’

শাকিবুর রহমান জানান, হাসির নাটক হলেও ‘বিশ্বাসে মিলায় বস্তু’তে শিক্ষণীয় অনেক কিছুই আছে। এতে অভিনয়ে করেছেন মীর সাব্বির, অহনা, কাজী উজ্জ্বল, তারিক স্বপন, সেরা জামান, সোহাগ কাজী, রাতুল তালুকদার, সুমি প্রমুখ। খুব তাড়াতাড়ি নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।