'ভালো কাজ'-এর জন্য বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিন তিশা
তানজিন তিশা

অভিনয় থেকে কি বিদায় নিচ্ছেন তানজিন তিশা?
দুই মাস ধরে কোনো নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন না ছোট পর্দার এই তারকা। কেন! কী হয়েছে?
তানজিন তিশা বললেন, ‘অভিনয় থেকে কেন বিদায় নেব? একটা বিশেষ কারণেই কিছুদিনের জন্য বিরতি নিয়েছি। সেটা মিডিয়ার আরেকটি ভালো কাজের জন্যই। কিছুদিন বিরতির কারণে যদি ভালো কাজের সুযোগ হয়, তাহলে সমস্যা কী?’
কী সেই ভালো কাজ?
তিশা বলেন, কাজটি আগে হোক। এখন বললে আর চমক থাকবে না।
ঈদুল ফিতরের আগে এস এ হক অলীকের ‘ভালোবাসা ভালোবাসি’ নাটকে শেষ অভিনয় করেছিলেন এই তারকা।
এদিকে তিশা বলেছেন, ঈদুল আজহার নাটকের জন্য বেশ কয়েকজন নির্মাতা কথা বলেছেন তাঁর সঙ্গে। এর মধ্যে দু-একটি চিত্রনাট্য ভালো হলে তাতে অভিনয় করার ইচ্ছা আছে।