'মইষাল' হলেন সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মইষাল নাটকের দৃশে্য সজল
মইষাল নাটকের দৃশে্য সজল

সজল দুই হাতের কনুইয়ের ওপরের জখম দেখিয়ে বললেন, ‘শুটিংয়ের জন্য খেজুরগাছে ওঠানামা করতে গিয়ে এই অবস্থা।’ গত সপ্তাহের এক সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে বসে কথা হচ্ছিল অভিনেতা সজলের সঙ্গে। শুটিং করতে গিয়েছিলেন মানিকগঞ্জের এক চরে। সেখানে শুধু খেজুরগাছে ওঠাই নয়, চালাতে হয়েছে মহিষের গাড়িও। হতে হয়েছে ‘মইষাল’।
সজল বললেন, ‘বহুদিন পর অভিনয় করতে গিয়ে প্রচুর কষ্ট করেছি। এমন একটা চরে শুটিং করেছি, যেখানে যাওয়া-আসা খুবই কঠিন। যাতায়াতের বাহনও মহিষের গাড়ি। আর শুটিং করতে গিয়ে এমনো হয়েছে, আমরা দুপুরে শুধু মুড়ি খেয়ে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে।’
নাটকটির নাম মইষাল। এটি রচনা করেছেন হাবিব, পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকের প্রধান চরিত্রে, অর্থাৎ মইষাল চরিত্রেই অভিনয় করেছেন সজল। আরও আছেন প্রভা, ওমর আয়াজ, শিল্পী সরকারসহ অনেকে।
এমন দুর্গম এলাকায় শুটিং নিয়ে পরিচালক আজাদ কালাম বললেন, ‘আমাদের গল্পটাই এমন জায়গার। তাই গল্পের চাহিদামতো শুটিং করেছি। আর কৃত্রিম কিছু না করে বাস্তবসম্মত অভিনয় করার চেষ্টা করেছেন সবাই।’
পরিচালক জানালেন, নাটকটি প্রচারিত হবে আগামী ঈদুল ফিতরে।