'মজার লড়াই'-এ বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মজার লড়াই’–এ শিশুদের সঙ্গে বাঁধন
‘মজার লড়াই’–এ শিশুদের সঙ্গে বাঁধন

ঈদের আনন্দের রেশ সবচেয়ে বেশি থাকে শিশুদের মাঝে। কিন্তু ঈদে টিভি পর্দায় শিশুদের জন্য তৈরি অনুষ্ঠানের সংখ্যাই হয়ে থাকে সবচেয়ে কম। এবারের ঈদের সেই সংখ্যা বাড়েনি খুব একটা। এবারের ঈদে প্রচারের জন্য তৈরি একটি শিশুতোষ অনুষ্ঠানের নাম ‘মজার লড়াই’। মাছরাঙা টিভিতে দেখানো হবে এটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

শিশু-কিশোরদের জন্য ও তাঁদের নিয়ে কোনো অনুষ্ঠান হলে বাঁধন খুব একটা ‘না’ করতে পারেন না। যদি অনুষ্ঠানের ধরণ এবং সময় মিলে যায়, বাঁধন সহজেই রাজি হয়ে যান। এবারও তাই হয়েছে। অনুষ্ঠানে বাঁধনের সঙ্গে অংশ নিয়েছে ছয় শিশু। তাদের নিয়ে হয়েছে গেম শো। একে অপরের সঙ্গে মেতে উঠতে হয়েছে বেশ কয়েকটি মজার লড়াইয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করে নাকি নিজেও বেশ মজা পেয়েছেন বাঁধন। বললেন, ‘শিশুদের নিয়ে অনুষ্ঠান করতে আমাকে বেশি উত্সাহ দেয় আমার মেয়ে। ওর জন্যই এসব কাজ আনন্দ নিয়ে করি। ও এই অনুষ্ঠানগুলি বেশ উপভোগ করে।’
‘মজার লড়াই’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। মাছরাঙা টিভিতে এটি প্রচার হবে ঈদুল আযহার দিন সকাল সাড়ে ১০ টায়।