'মিস মাল্টিন্যাশনাল' প্রতিযোগিতায় প্রিয়তা

• ‘মিস মাল্টিন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রিয়তা ইফতেখার।
• আয়োজন করেছে ভারতের গ্ল্যামানান্দ এন্টারটেইনমেন্ট।
• এবার প্রথম এই প্রতিযোগিতা অংশ নিচ্ছে বাংলাদেশ।
‘মিস মাল্টিন্যাশনাল’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রিয়তা ইফতেখার। প্রতিযোগিতাটি আয়োজন করেছে ভারতের গ্ল্যামানান্দ এন্টারটেইনমেন্ট। জানা গেছে, এবার প্রথম এই প্রতিযোগিতা অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রিয়তা ইফতেখার ছাড়াও আসরের চূড়ান্ত প্রতিযোগিতায় আছেন বিশ্বের ২৫টি দেশের ২৫ জন প্রতিযোগী।
ভারত থেকে প্রিয়তা ইফতেখার বলেন, ‘আমরা এখানে আছি ১০ দিন। এই প্রোগ্রামে অনেক আনন্দ করেছি। আগ্রার তাজমহল, জয়পুর, দিল্লি ঘুরেছি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব হচ্ছে। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব।’

গ্ল্যামানান্দ এন্টারটেইনমেন্টের পরিচালক নিখিল আনন্দ বলেন, প্রতিযোগীদের নিজ নিজ দেশের সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লক্ষ্য।
বিশ্বব্যাপী নারীদের ভ্রমণ আরও সহজ এবং সুলভ করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়তা ইফতেখার। একই সঙ্গে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত মিস ট্যুরিজমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রিয়তা ইফতেখার।